বড়লেখা হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
March 25, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন ২৪ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, স্কুলের ম্যানেজিং কমিটির চার অভিভাবক সদস্য পদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে অখিল চন্দ্র দাস (প্রাপ্ত ভোট ২৯২), মনোরঞ্জন বিশ্বাস (প্রাপ্ত ভোট ২৭০), শাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২১৫) ও মো. আজির উদ্দিন (প্রাপ্ত ভোট ২০৬) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্কুলের মোট ভোটার সংখ্যা ছিল ৭০২ জন। এরমধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন।



মন্তব্য করুন