বড়লেখায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ডিগ্রি কলেজ শহিদ মিনারে ভোর ৫.৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
সকাল ৮টায় পিসি মডেল উচ্চ বিদ্যালয় প্যারেড মাঠে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগের সহসভাপতি ডা. প্রণয় কুমার দে’র সভাপতিত্বে ও পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদের পরিচালনায় উপজেলা আ’লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরজ উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সাহাব উদ্দিন, এনাম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমূখ।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরে পৌরশহরে র্যালী বের করে। পৌরশহরে ইসলামীয়া মার্কেটের সামনে র্যালী পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল কাদির পলাশ প্রমুখ।



মন্তব্য করুন