বড়লেখা উপজেলা চেয়ারম্যান  রফিকুল ইসলাম সুন্দর ১ মাসের  সফরে ইংল্যান্ড গেলেন

March 31, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ব্যক্তিগত সফরে ইংল্যান্ড যাচ্ছেন।

২৮ মার্চ বুধবার সকাল ন’টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তিনি সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেন। ১৮ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও বড়লেখা সিটি ক্লিনিকের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর লন্ডনে অবস্থানকালে দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। এছাড়া তিনি লন্ডস্থ মৌলভীবাজার জেলা সমিতি, বড়লেখা উপজেলা সমিতি এবং ইংল্যান্ড প্রবাসীদের দেয়া পৃথক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com