বড়লেখায় গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা বেতন ভাতা বৃদ্ধিসহ নানা সুবিধা প্রদানের দাবী

March 31, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বেতনভাতা বৃদ্ধিসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের দাবীতে মতবিনিময় সভা ৩১ মার্চ শনিবার বিকেলে সুজানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি সুবোধ নাথের সভাপতিত্বে ও ইউনয়ন তথ্য কেন্দ্রের সহকারী লিমন আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন সেবুল, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ইউপি মেম্বার শহিদ আহমদ, ফখরুল ইসলাম, ইউপি সচিব সাহীন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাম পুলিশের দফাদার বাবুল হোসেন, আব্দুর রহিম, নুর উদ্দিন, রজব আলী, হিমাংসু সরকার, অজিৎ বিশ্বাস, দ্বিগেন্দ্র বিশ্বাস, মীর আব্দুল করিম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com