মজুরী বৃদ্ধিসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বড়লেখায় চা বাগান শ্রমিকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ
April 9, 2018,

বড়লেখা প্রতিনিধি ॥ বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানের চা শ্রমিকরা ৯ এপ্রিল সোমবার সকালে মজুরী বৃদ্ধিসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ২ ঘন্টা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শুকদেব মুন্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজিৎ বোনার্জির পরিচালনায় পাথারিয়া চা বাগান ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালির সভাপতি কমল চন্দ্র বোনার্জি, সাধারণ সম্পাদক রতন কুমার পাল, শারতি চাষা, শংকরী চাষা, পরেশ বাউরি, বকুল বাউরি, মোহন রিকমুন, রতন উড়িয়া, নিমাই সাওতাল, অভিলাস বাক্তি, জহর লাল রিকমুন প্রমূখ।



মন্তব্য করুন