পুরনো যা কিছু মন্দ, তা ভুলে এক নতুন উদ্যমে পথচলার প্রত্যয় নিয়ে বৃষ্টলে পালিত হলো বর্ষ বরন আড্ডা

বৃষ্টল থেকে খায়রুল আলম লিংকন॥ বাংলা নতুন বছর ১৪২৫ কে বরন করে নিতে বছরের প্রথম দিনে বৈশাখী আড্ডার আয়োজন করে মুক্তমঞ্চ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট, মুক্তমঞ্চের সভাপতি পবিত্র কুমার ঘোষের সভাপতিত্বে ও অর্গেনাইজার এম এ রশিদ ও মিনি মিশ্র এর যৌথ পরিচালনায় অনুষ্টিত আড্ডায় জাতীয় সঙ্গীত ও এসো এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন মুক্তমঞ্চের শিল্পী বৃন্দ ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানান কাউন্সিলর সুলতান খান, জিয়া রহমান, এম এ রশীদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সভাপতি কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক খায়রুল আলম লিংকন, ইমরুল কায়েছ সোহেল, মহিলা সংস্খার পরিচালক শাহনাজ চৌধুরী প্রমুখ ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাসিনা চৌধুরী ,আরিশা ইসলাম, ফারহানা মনি,শিখা রায়, তপন রায়, বাংলা স্কুলের শিক্ষিকা রোজিনা রহমান, জয়জিৎ মিশ্র, মারুফ মনোয়ার,বিনা রশীদ , আরিফা রহমান, সাহাব ইসলাম , জেন ঘোষ, রেশমী আক্তার ।
অনুষ্ঠানে নারী পুরুষ ছারাও নতুন প্রজন্মের প্রতিনিধিদের স্বত স্ফুর্ত উপস্থিতি ও রঙ্গ বেরঙের পোষাক ছিল চোখে পরার মতো।
উপস্থিত অতিথিরা বলেন নানা রকমের পিটা ও রকমারী ভর্তার আয়োজন ক্ষনিকের জন্য আমাদেরকে বাংলাদেশে ফিরে নিয়ে গেছে. এরকম অনুষ্ঠান আয়োজনের জন্য মুক্তমঞ্চের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।



মন্তব্য করুন