বড়লেখায় সোনাই নদীতে ধরা পড়ল ৪ ফুট লম্বা রাঘব চিতল

May 20, 2018,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের দরিদ্র জেলে জালাল আহমেদ ১৯ মে শনিবার বিকেলে বাড়ির পাশে সোনাই নদীতে মলা, পুঁটি, টাকি মাছের জন্য জাল ফেলেছিলেন। কিন্তু ভাগ্যদেবি স্বয়ং তাকে ধরা দিলেন। মেঘ না চাইতেই এ যেন বৃষ্টি ! তার জালে ধরা পড়ল ৪ ফুট লম্বা এক বিশাল রাঘব চিতল। এ মাছ বিক্রি করে স্ত্রী, সন্তান নিয়ে ভাল-মন্দ খেয়ে পুরো রমজান মাস পার করতে পারবেন বলে জানালেন দরিদ্র জেলে জালাল।

জানা গেছে,  সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত সোনাই নদীটি ভারত থেকে বহমান। এর কিছু শাখা নদী হাকালুকি হাওরে পতিত হয়েছে।  সুরমা ও কুশিয়ারা হয়ে অনেক বড়বড় মাছও এ নদী দিয়ে উজানে চষে বেড়ায়। এসময় অনেক জেলের জালে এসব মাছ ধরা পড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com