ঈদ আনন্দ : বহিরাগত পর্যটকশূন্য মাধবকু- : স্থানীয়দের উপচেপড়া ভিড়

June 19, 2018,

আব্দুর রব॥ এবারের ঈদ আনন্দে দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও প্রধান প্রাকৃতিক জলপ্রপাত মাধবকু-ে বহিরাগত পর্যটকের সমাগম ঘটেনি। তবে স্থানীয় প্রকৃতিপ্রেমিরা ঈদ উদযাপনে উপচেপড়া ভিড় জমিয়েছে। ঈদের কয়েকদিন পূর্ব খেকে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনে মৌলভীবাজার সদরসহ ৫ উপজেলা আকস্মিক বন্যার কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় বহিরাগত পর্যটকরা মাধবকু-মূখি হননি বলে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রতিবছর ঈদের দিন ও পরের ৩-৪ দিন দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার পর্যটকের ভিড় জমে মাধবকু- ইকোপার্ক ও জলপ্রপাতে। কিন্ত গত ২-৩ বছরের তুলনায় এবারের ঈদে ৪ ভাগের ১ ভাগও বাহিরের পর্যটকের সমাগম ঘটেনি। এতে ব্যবসা বাণিজ্যে চরম মন্দাভাব দেখা দেয়। এবারের ঈদে মাধবকু-ের ব্যবসায়ীরা হতাশ হয়েছেন।
মাধবকু- ইকোপার্কের প্রধান ফটকের টোল আদায়কারী বনবিভাগের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও রাজনগরে আকস্মিক বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ঈদের পরদিন থেকে জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এজন্য বাহিরের কোন পর্যটক মাধবকু-ে আসেনি। তবে বড়লেখার স্থানীয় লোকজন ঈদ উপলক্ষে ভালই ভিড় করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com