বড়লেখা থানা প্রশাসনের  উদ্যোগে ঈদ পুনর্মিলনী

June 19, 2018,

আব্দুর রব॥ বড়লেখা থানা প্রশাসনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা শনিবার বিকেলে থানা ভবনে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) দেব দুলাল ধরের পরিচালনায় ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, জেলা পরিষদ সদস্য জুবেদা ইকবাল, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সোয়েব আহমদ, নছিব আলী, আজির উদ্দিন, ময়নুল হক, সাহাব উদ্দিন, এনাম উদ্দিন প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com