বড়লেখায় সোনাই নদীর ৫ স্থানে ভাঙন ঃ ৪ হাজার মানুষ পানিবন্দী

June 19, 2018,

আব্দুর রব॥ ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড়লেখার সোনাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৫ স্থানে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙ্গে ঢলের পানি ঢুকায় উপজেলার নিজবাহাদুরপুর ইউপির ৬ নং ওয়ার্ডের বৃহত্তর নিজবাহাদুরপুর গ্রামের প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ব্যাপক আউশ ধানের ক্ষেত। নদীগর্ভে বিলিন হতে চলেছে গ্রামীণ রাস্তা।

সরেজমিনে জানা গেছে, স্থানীয়ভাবে ভারি বৃষ্টিপাত না হলেও ভারতের আসাম রাজ্যের বিভিন্ন স্থানে সম্প্রতি ভারি বর্ষণ হয়। ভারতের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৪ দিন থেকে সোনাই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ঈদের আগের রাতে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপির ৬ নং ওয়ার্ডের বৃহত্তর নিজবাহাদুরপুর গ্রামে ৩ স্থানে সোনাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, ঘর-বাড়িতে হঠাৎ বন্যার পানি ঢুকায় গ্রামবাসীর ঈদ আনন্দ ¤¬ান হয়ে যায়। শনিবার, রোববার ও সোমবার আরো পানি বৃদ্ধি পেয়েছে। বৃহত্তর নিজবাহাদুরপুর গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির পাশ থেকে প্রায় অর্ধকিলোমিটার এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে গেছে। নদী পারের জলা মিয়া, তোতা মিয়া ও সেলিম উদ্দিনের বাড়ির পাশ পর্যন্ত মোট ৫ স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় যুবলীগ নেতা বদরুল আলম উজ্জল জানান, সোনাই নদীর ভাঙনে বৃহত্তর নিজবাহাদুরপুর গ্রামের প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। নদীগর্ভে বিলিন হতে চলেছে নদী পারের নিজবাহাদুরপুর গ্রামের জনগুরুত্বপুর্ণ রাস্তাটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com