বড়লেখায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা
June 23, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২৩ জুন শনিবার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষকদের প্রযুক্তি শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১০টি কৃষক সমিতির শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
ইউনিয়ন কৃষি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার ছওয়াব আলী, সাবেক ইউপি মেম্বার রাজিয়া খানম পিয়ারা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সফল কৃষক ছমির উদ্দিন, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দুলাল, রিয়াজুন বেগম, মদন সাহা, কামাল হোসেন প্রমূখ।



মন্তব্য করুন