বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক  ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

June 24, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানে ২৪ জুন  রোববার উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চা শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারী ও তৎপরতার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ জানান, তার উপজেলায় সর্বমোট চা শ্রমিক ভোটার সংখ্যা ৩ হাজার ৯২৯। প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রায় সেন্ট পার্সেন্ট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গনণা শেষ হলেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com