বড়লেখায় তরুণের রহস্যজনক মৃত্যু : ঝুলন্ত লাশ উদ্ধার

June 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় আলতার হোসেন (২৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৬ জুন মঙ্গলবার দুপুওে শয়নকক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত তরুণ উপজেলার বর্নি ইউনিয়নের বর্নিচক গ্রামের কাতার প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, আলতার হোসেনের বাবা নিজাম উদ্দিন ও বড়ভাই জাকির হোসেন দুবাই ও কাতার প্রবাসী। মা, ভাবী ও ভাতিজি নিয়ে সে বাড়িতে বসবাস করতো। সোমবার রাতের খাবার শেষে আলতার হোসেন নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে ভাতিজি চাচার কক্ষে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন ঘটনার রাতে নিহতের শয়নকক্ষে তার ভগ্নিপতির রাত্রিযাপনের বিষয়টি গোপন রাখায় এবং তার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে এমন কথাবার্তায় এ মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে রহস্যের সৃষ্টি হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর জানান, আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com