বড়লেখায় আর্ন্তজাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস পালন

June 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ জুন মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com