হাকালুকি হাওর ও মাধবকু- পরিদর্শনে ৫ সদস্যের বৃটিশ-বাংলাদেশি প্রতিনিধি দল

June 28, 2018,

আব্দুর রব॥ বৃটিশ ইনভেস্টর কয়ছর আহমেদ সিআইপি’র নেতৃত্বে বৃটিশ-বাংলাদেশিদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ২৮ জুন বৃহস্পতিবার দুপুরে দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভুমি মাধবকু- জলপ্রপাত পরিদর্শন করেছেন। এ প্রতিনিধি দলের অন্যরা হলেন দেশ ফাউন্ডেশন ইউ,কে’র চেয়ারম্যান শিল্পপতি মিসবাউর রহমান মিসবাহ, এটিএন বাংলা ইউ,কে’র সিনিয়র রিপোর্টার কায়ছারুল ইসলাম সুমন, এলবি ২৪ টিভি বার্মিংহাম এর পরিচালক জিয়াউর রহমান জিয়া এবং এটিএন বাংলা ইউ.কে’র রিপোর্টার বদরুল আলম। বড়লেখায় তাদের আগমন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউ,কে’র সিনিয়র সাংবাদিক বড়লেখার কৃতী সন্তান কায়ছারুল ইসলাম সুমন।

বড়লেখায় অপার সম্ভাবনার পর্যটনশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াসে বিলেতের এ প্রতিনিধি দলকে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম লন্ডন সফরকালে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে তারা বাংলাদেশে আসেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ৫ সদস্যের এ প্রতিনিধি দল বড়লেখা সফর করেন।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সায়ফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ গ্যাস কুকার কোম্পানী বাই সিলেট ওয়েল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান বৃটিশ ইনভেস্টর কয়ছর আহমেদ সিআইপি বলেন, বৃটিশ বাংলাদেশিরা এদেশে বিনিয়োগ করতে চায়। তারা দেখেছেন বড়লেখায় পর্যটন খাতে বিনিয়োগ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকার চাইলে এমন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে আসতে আগ্রহী। হাকালুকি হাওর ও মাধবকু-ে বৃটিশ বাংলাদেশিরা বিনিয়োগের সুযোগ পেলে পর্যটকরা আর মরক্ক, তুরস্ক, মিশরে কেন যাবে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর পর্যটকরা এখানে ছুটে আসবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ ফাউন্ডেশন ইউ,কে’র চেয়ারম্যান শিল্পপতি মিসবাউর রহমান মিসবাহ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সুহেল মাহমুদ, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, সিলেটের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব প্রমূখ। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ বৃটিশ-বাংলাদেশি ইনভেস্টরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com