বড়লেখায় ২৫ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ২ জুলাই উপজেলার ২৫ জন দুস্থ নারীকে স্বাভলম্বী করার লক্ষে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এছাড়াও প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মধ্যে কোর্স সমাপনীর সার্টিফিকেট বিতরণ করেন।
ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের পরিচালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমূখ।



মন্তব্য করুন