বড়লেখায় সাংবাদিকের বাসা চুরির অভিযোগে যুবক গ্রেফতার

July 4, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমদ (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
২ জুলাই সোমবার বিকেলে বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের খড়মপুর গ্রামের রুবেল আহমদের ছেলে। সে পরিবারের সঙ্গে জেলার কুলাউড়া উপজেলায় বসবাস করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার গ্রেফতরের বিষয় নিশ্চিত করে বলেন, ‘ফারুক দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। চুরির মামলায় সে জেলও খেটেছে। জেল থেকে বেরিয়ে আবারও চুরিতে জড়িয়ে পড়েছে। সে আগে বড়লেখা পৌরশহরে থাকতো। জেল থেকে বের হওয়ার পর পরিবারের সাথে কুলাউড়া থাকে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com