বড়লেখায় দরিদ্র শিক্ষার্থীদেও মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান
July 4, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করেছে এনজিও সংস্থা কারিতাস। বুধবার কারিতাস কর্মকর্তা ডনবস্ক খংষ্টিয়া আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শরফ উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, বদরুল হক, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কারিতাস কর্মকর্তা ডনবস্ক খংষ্টিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সেবলু আহমদ প্রমূখ।



মন্তব্য করুন