বড়লেখায় গাঁজাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৫) ও মৃত মুতলিব হোসেনের ছেলে আব্দুস ছত্তার (৪০)। সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় দক্ষিণভাগ বাজারে দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ১০ জুলাই মঙ্গলবার বিকেলে বলেন, ‘এদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন