বড়লেখায় ২ মাস ধরে লো-ভল্টেজ  সমস্যায় শতাধিক বিদ্যুৎ গ্রাহক  উদাসীন পল্লী বিদ্যুৎ সমিতি

July 14, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের হাটবন্দ এলাকার শতাধিক বিদ্যুৎ গ্রাহক ২ মাস যাবৎ বিদ্যুতের লো ভল্টেজ সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যা সমাধানে চরম উদাসীন বলে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন।

 পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবরে  ১০ জুন প্রেরিত অভিযোগ সুত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর চৌমুহনী, জফরপুর রোড ও হাটবন্দ অংশের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের প্রথম রমজান থেকে লো ভল্টেজ সমস্যা দেখা দেয়। লো ভল্টেজের কারণে অনেকের ফ্রিজ, টিভি, পানির মটর ও ফ্যান নষ্ট হচ্ছে। ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক তাজ উদ্দিন, আব্দুল আজিজ, ইছকন্দর আলী, জাহাঙ্গির হোসেন, রাশেদ আহমদ, নুর উদ্দিন, প্রমূখ জানান, লো ভল্টেজ সমস্যা সমাধানের জন্য বারবার পল্লীবিদ্যূৎ অফিসে ধরনা দিয়েও কোন লাভ হচ্ছে না। বিদ্যুৎ অফিসের কর্তা ব্যক্তিদের চরম উদাসীনতায়  প্রায় ২ মাস ধরে আমরা শতাধিক গ্রাহক অসহ্য গরমে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছি।

 পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিৎ কুমার বিশ্বাস জানান, গ্রাহকের সমস্যার ব্যাপারে সংশি¬ষ্ট লাইনম্যান ও জুনিয়র ইঞ্জিনিয়ার রিপোর্ট করেনি। গ্রাহকরা লিখিত অভিযোগ দিলেও তাকে অবহিত করা হয়নি। তিনি খোঁজ নিয়ে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com