সাফল্যের স্বীকৃতি পেলেন বড়লেখার সোহেল আহমদ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সোহেল আহমদ শিক্ষার ডিজাটাল রূপান্তরে সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন। ঢাকা আগারগাঁও এলজিইডি ভবনে শিক্ষার ডিজিটাল রূপান্তর সম্মেলনে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের সকল তথ্য আদান-প্রদান ডিজিটালে রূপান্তরিত করায় সারা দেশ থেকে ১০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই ও নেটিজেন আইটি লিমিটেডের প্রেসিডেন্ট মোহাম্মদ আশিকুজ্জামান খান ।
প্রসঙ্গত, উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের সোহেল আহমদ ‘নেটিজেন আইটি লিমিটেডের বড়লেখা উপজেলা বিজনেস এক্সিকিউটিভ পার্টনার হিসেবে শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করছেন।



মন্তব্য করুন