বড়লেখায় জামায়াত নেতা গ্রেফতার
July 15, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার পশ্চিম হাতলিয়া গ্রামের আব্দুল মালিকের ছেলে। ১৫ জুলাই রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আব্দুল কুদ্দুছ জিআর ৬২/১৩ ও ৫০/১৩ নম্বর মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী। শনিবার রাতে আব্দুল কুদ্দুছকে দক্ষিণভাগ এলাকা থেকে এসআই অমিতাভ দাস তালুকদার ও এএসআই মোঃ রোবেল মিয়া তাকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান জামায়াত নেতা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।’



মন্তব্য করুন