বড়লেখায় মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা

July 26, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক ও সমিতির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুল থেকে অবসরপ্রাপ্ত ৩০ জন শিক্ষককে ২৬ জুলাই বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিষ্ট্রেট আদালতের ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, প্রধান শিক্ষক শরফ উদ্দিন, সুনিল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, নারীশিক্ষা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল বাছিত, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, পিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com