বড়লেখায় পাথারিয়া মাল্টিমিডিয়া কর্পোরেশনের আত্মপ্রকাশ

July 29, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সুস্থ সংস্কৃতি লালনের লক্ষ্যে পাথারিয়া মাল্টিমিডিয়া কর্পোরেশন (পিএমসি) নামে অনলাইন ভিত্তিক একটি মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে।

২৮ জুলাই  শনিবার বিকেলে উত্তর বাজারস্থ একটি হলরুমে কার্যকরি কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

আইনুল ইসলামের সভাপতিত্বে ও তাহমিদ ইশাদ রিপনের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সুলতান আহমদ খলিল, নাট্যকার আবুল হাসনাত শরফ, ইমরান আহমদ, কামরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিতে সাংবাদিক সুলতান আহমদ খলিলকে চেয়ারম্যান করে ১০ সদস্য বিশিষ্ট পাথারিয়া মাল্টিমিডিয়া কর্পোরেশন (পিএমসি) এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন আইনুল ইসলাম, তাহমিদ ইশাদ রিপন, আমজাদ হোসেন পাপলু, আবুল হাসনাত শরফ, ইমরান আহমদ, কামরুল ইসলাম, আহমেদ নোমান, সুমন আহমদ ও আশফাক জুনেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com