বড়লেখায় মা সমাবেশ অনুষ্ঠিত

August 2, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বুধবার ১ আগস্ট দুপুরে পৌর শহরের ৮নং ওয়ার্ডে এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। মেডি:টেক ইপিআই শৈলেশ চন্দ্র নাথের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী, ডাঃ হোসনে আরা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪৫ জন গর্ভবতী মাকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com