বড়লেখায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

August 4, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বদলিজনিত কারণে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা ২ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে ষাটমা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সমিতির আহ্বায়ক বদর উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিব স্বপন কুমার চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার। সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিরত রায়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মঞ্জু লাল দে, প্রধান শিক্ষক আব্দুস শাকুর, সামছুল ইসলাম, বিমান কান্তি দাস, বদর”ল হোসেন, সঞ্জয় কান্তি নাথ, বিনয় কুমার দাস, আতাউর রহমান, সাবরিন সুলতানা, খোদেজা বেগম, জাহেদা বেগম, সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বদর”ল ইসলাম, শিক্ষক জাকির হোসেন ও আপ্তাব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com