বড়লেখায় ইউপি মেম্বারের কার্যালয় ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার সাহেদুল ইসলাম সুমন ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, কার্যালয় ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ৮ আগষ্ট বুধবার সন্ধ্যায় ওয়ার্ডবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।মঙ্গলবার রাতে ইউপি মেম্বার সাহেদুল ইসলাম সুমন ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ইউপি মেম্বারের ব্যক্তিগত কার্যালয়ে বসা ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। সন্ত্রাসীরা ইউপি মেম্বারের কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
কুলাউড়া–বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রতুলি বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুর রাজ্জাক, ওলিউর রহমান, আব্দুল মোক্তার, রিয়াজ উদ্দিন প্রমূখ।



মন্তব্য করুন