বড়লেখায় কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

August 16, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষক তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক লোকমান আহমদের পরিচালনায় ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীম টিভি (ইউএসএ) এর প্রযোজক ও প্রধান মার্কেটিং ডাইরেক্টর মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, মাস্টারপিচ বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির প্রতিনিধি জামিল আহমদ ও তারিক জামিল, সঙ্গীত শিল্পী মো. মুজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ময়নুল ইসলাম জুবের, শহীদ আহমদ খান, আপ্তাব উদ্দিন, সাইফুল ইসলাম, সাহেদ আহমদ প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com