বড়লেখা ও জুড়ীতে বিজিবি মোতায়েন

December 19, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলায় ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিজিবি ক্যাম্প প্রস্তুত করেছে। নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দুই উপজেলার নির্বাচনী এলাকায় ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে। বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্সের প্রধান সমন্বয়কের দায়িত্বে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল এবং মাঠ পর্যায়ে দায়িত্বে থাকছেন উক্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুন উর রশীদ। তবে নির্বাচনী মাঠে কবে থেকে তাদের মুল কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইলেকশন কমিশনের নির্দেশনা মোতাবেক বড়লেখায় ও জুড়ী উপজেলায় বিজিবি ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনে বিজিবি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বড়লেখা-জুড়ী ছাড়াও এ ব্যাটালিয়নের বিজিবি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনী কার্যক্রম চালাবে। ক্যাম্প স্থাপন সম্পন্ন হলেও নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পর বিজিবি তাদের টহল কার্যক্রম শুরু করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com