বড়লেখায় জালনোট প্রতিরোধে  সচেতনতামুলক ভিডিও প্রদর্শনী

December 19, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে ব্যাংক প্রাঙ্গণে জালনোট প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ।

এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় কুমার দত্তের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক ইশতিয়াক ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী শামীম আহমদ, আব্দুর রহিম, ঠিকাদার জালাল আহমদ, প্রবাসী জামাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা শাহজাহান আহমেদ, আমিনুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com