মৌলভীবাজার-১ আসন বড়লেখায় বিজিবির  আনুষ্ঠানিক টহল শুরু

December 24, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের সীমান্তবর্তী বড়লেখায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সোমবার আনুষ্টানিকভাবে টহল শুরু করেছে। নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘœ রাখার লক্ষ্যে মৌলভীবাজার-১ আসনের বড়লেখায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নির্বাচনী মাঠে ষ্ট্রাইকিং ফোর্সের কাজ করবে। বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি।

সরেজমিনে সোমবার সকাল ১১টা থেকে বিজিবি সদস্যদের বড়লেখা পৌর শহরসহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

টহল শুরুর পূর্বে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পের প্রধান সমন্বয়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল (পিএসসি) জানান, শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, নির্বাচন কমিশনের নির্দেশে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের সবধরনের সহযোগিতা নিয়ে সেগুলো আমরা গ্রহণ করেছি। মঙ্গলবার থেকে এই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে নামবে। আমরা তিনটি বাহিনী একসাথে মাঠে কাজ করার ফলে ভোটাধিকার প্রয়োগ নিয়ে মানুষের মাঝে যে সংশয়, ভয়, অস্থিরতা আছে এটা অবশ্যই কেটে যাবে। এ পরিস্থিতির আরো উন্নতি হবে। আমরা একটি সুন্দর, সহজ ও সাবলীল নির্বাচন উপহার দিতে পারব। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত এক সভায় মাননীয় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্দেশ দিয়েছেন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। মানুষ যেন হাসি মুখে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে আবার হাসি মুখে বাড়ি ফিরতে পারে, আমাদেরকে সে ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com