সংরক্ষিত নারী আসনে  আ’লীগের মনোনয়ন চান বড়লেখার ফারহানা

January 19, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার স্কুল শিক্ষিকা ও ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রলীগ কর্মী ফারহানা বেগম মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসন থেকে আ’লীগের মনোনয়ন চান। তিনি শনিবার দুপুরে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফারহানা বেগম বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউপির কলাজুরা গ্রামের স্থানীয় আ’লীগ নেতা আব্দুল ওয়াহিদের মেয়ে।

ফারহানা বেগম জানান, তিনি উন্নয়নের অংশীদার ও দুর্নীতি নির্মুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চান। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র-অসহায়, নির্যাতিতা ও পিছিয়ে পড়া নারীদের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে সম্পৃক্ত করতেই পার্লামেন্টে যেতে চাচ্ছেন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের একনিষ্ট কর্মী হিসেবে কলেজ ছাত্রলীগকে সু-সংগঠিত করার কাজে ভুমিকা রাখেন। ইডেন মহিলা কলেজ থেকে মাষ্টার্স কমপ্লিটের পর নিজের এলাকায় ফিরে তিনি দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের আ’লীগের প্রার্থী গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপিকে বিজয়ী করতে ফারহানা সক্রিয়ভাবে মাঠে কাজ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com