বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে  ৩০০ শীতার্তকে কম্বল বিতরণ

January 23, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে ২৩ জানুয়ারী বুধবার বিকেলে এলাকার ৩০০ দুস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক অজয় কুমার দত্তের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক ইশতিয়াক ওয়াহিদের পরিচালনায় ব্যাংক প্রাঙ্গনে অনুষ্ঠিত কম্বল বিতরণের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শামীম আহমদ, সাংবাদিক লিটন শরীফ, তরুণ সমাজসেবক ও ঠিকাদার জালাল আহমদ, মাহবুবুর রহমান, জামাল উদ্দিন, ব্যবসায়ী ফরিদ আহমদ, হাজী নুর মিয়া, ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রবাসী মাখন সালেহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com