সুজানগর আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

February 3, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রহমান সমছের সভাপতিত্বে ও হাফিজ সাইদুল ইসলাম দস্তগিরের পরিচালনায় রবিবার ৩ ফেব্রুয়ারী মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সুজানগর আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান মাওঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মাসহাব উদ্দিন জুয়েল, কুয়েত প্রতিনিধি লিয়াকত হাসান, দুবাই প্রতিনিধি রায়হান উদ্দিন, কাতার প্রতিনিধি হাফিজ লিয়াকত আলী, প্রিন্সিপাল লোকমান হোসেন, হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম ও সাংবাদিক সুলতান আহমদ খলিল প্রমূখ। উল্লেখ্য যে, অত্র মাদ্রাসায় এ বৎসর ১০ জন হিফজ্ সম্পন্ন এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৪ জন এ প্লাস সহ জে.এস.সি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

ছবি সংযুক্ত: প্রধান অতিথি সংবর্ধিতদেরকে পুরস্কার বিতরণ করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com