বড়লেখা উপজেলা নির্বচন আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিনের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন

February 5, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ৪ ফেব্রুয়ারী সোমবার বিকালে আ’লীগের সভাপতির কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
জানা গেছে, ২০০৯ সালের ২২ জানুয়ারীর তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে বড়লেখায় প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন উপজেলা আ’লীগের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি এবং জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের সত্যতা নিশ্চিত করে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জানান, তৃণমুলের নেতাকর্মীরা এবার তাকেই চাচ্ছে। তিনি বিশ্বাস করেন কেন্দ্রীয় আ’লীগের মনোনয়ন বোর্ড তাকেই মনোনয়ন দিবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com