ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলায় রবিবার দুপুর ১:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় শাহবাজপুর, নিজবাহাদুরপুর, আলিনগর এলাকাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি ইটভাটাকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে সোমবার ১১ ফেব্রুয়ারী সকাল ১০:০০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় কমলগঞ্জ উপজেলায় ৩ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখায় অভিযানে সহযোগিতা করেন শাহবাজপুর ফাঁড়ির পুলিশ ফোর্স এবং আজ কমলগঞ্জে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। গতকাল অভিযানকালে বড়লেখা উপজেলায় নিজ বাহাদুরপুর অবস্থিত বি এস এস ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, আলিনগর অবস্থিত আলি ব্রিকস ফিল্ডকে ২৫ হাজার টাকা, আজ কমলগঞ্জ উপজেলায় স্টেশন রোডে অবস্থিত মন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, চৌমহনীতে অবস্থিত ফার্স্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত চার ভাই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযানে নির্ধারীত পরিমাপের ইট তৈরি না করা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মিষ্টিতে পোকা পরে থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি দিয়ে নতুন করে পাউরুটি তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন