উপজেলা পরিষদ নির্বাচন বড়লেখা আপিলে প্রার্থীতা ফিরে পেলেন বাতিল ঘোষিত ৮ প্রার্থী
February 24, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল ঘোষিত ৩ পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৫ মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আপিলে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। ২৪ ফেব্রুয়ারী রোববার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের কার্যালয়ে আপিল শুনাণী অনুষ্ঠিত হয়। শুনাণী শেষে বিকেলে রিটার্নিং অফিসার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র তাজ উদ্দিন ও আজিজুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজিয়া সুলতানা চৌধুরী, ফারহানা বেগম, নাজমা বেগম, হাজেরা বেগম ও মুন্না আক্তার মনি।



মন্তব্য করুন