বড়লেখায় মাদ্রাসার ছাত্রী সংসদের অভিষেক
March 2, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার নবনির্বাচিত ছাত্রী সংসদের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুল আহাদ খানের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক ইরশাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন। বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুছ নুরী, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য সৈয়দ আব্দুর রহিম উনু, আব্দুল মান্নান, শিক্ষক আব্দুল হক, সৈয়দ শিব্বির আহমদ, মাশহুদ আহমদ, ফয়জুর রহমান, ময়নুল ইসলাম, দুলাল উদ্দিন আহমদ, হাফেজ মো. ছফর উদ্দিন, ছাত্রী সংসদের নবনির্বাচিত সম্পাদিকা কুলছুমা বেগম লিজা, সাবেক ভিপি আফরোজা সুলতানা বুশরা, সাবেক সম্পাদিকা উম্মুল খয়ের ছাদিয়া প্রমূখ।



মন্তব্য করুন