বড়লেখায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের সামজিক ও সাংস্কৃতিক সংস্থা যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ও বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব পরিচালিত চেতনা পাঠশালার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে প্রবাসী কামরুল ইসলাম ও মুক্তাদির হোসেন মিছবাহের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে পৌর শহরের শাহজালাল মার্কেটের ৩য় তলায় চেতনা পাঠশালাটি প্রতিষ্ঠিত করা হয়।
ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় ১ মার্চ শুক্রবার শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউনকে’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেস যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের দাতা সদস্য আমেরিকা প্রবাসী সমাজসেবক মুক্তাদির হোসেন মিছবাহ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহ-সভাপতি জামিল আহমদ, মার্জানুল ইসলাম, ব্লাড ডোনেট ক্লাবের সদস্য জুবের আহমেদ, হাফসা বেগম



মন্তব্য করুন