বড়লেখায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত  করে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

March 26, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার কাঠালতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রহিম মাখনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ মার্চ রোববার রাত এগারোটায় শিমুলিয়া গ্রামের রাস্তায় আতা মিয়ার বাড়ির পাশে। আহত ব্যবসায়ীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কাঠালতলী বাজারের মুদি ও স্টেশনারী ব্যবসায়ী হাজী আব্দুর রহিম মাখন (৬৫) প্রতিদিনের মত রোববার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত এগারোটার দিকে শিমুলিয়া গ্রামের রাস্তায় আতা মিয়ার বাড়ির নিকট পৌছামাত্র দুর্বৃত্তরা পেছন থেকে তার পিটে ছুরিকাঘাত করতে থাকে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর ভাই আব্দুল আহাদ খছরু জানান, দোকানের ব্যবসার প্রায় ৫ লাখ টাকা নিয়ে হাজী আব্দুর রহিম মাখন বাড়ি ফিরছিলেন। রাস্তায় দুর্বৃত্তরা পিটে কয়েক দফা স্টেপিং করলে তিনি মোরটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করেন। খবর পেয়ে আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই সিলেটে নিয়ে যাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com