বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

March 26, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে।

 ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র ও মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রণয় কুমার দে, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুবেদার রিয়াজ উদ্দিন, আব্দুল খালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com