বড়লেখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
March 27, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ সভা ২৬ মার্চ মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ।
প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক শাহ আলম ও বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার কাউন্সিলার জেহিন সিদ্দিকী, নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজের প্রভাষক এমএ হাসান, সাংবাদিক আব্দুর রব, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাবেক ফুটবলার আমির উদ্দিন, আব্দুল বাছিত, অভিজিৎ কুমার দাস রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, বদরুল হক প্রমূখ।



মন্তব্য করুন