পরিবেশ মন্ত্রীর সাথে উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ

March 27, 2019,

বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ ২৭ মার্চ বুধবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি’র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতের সময় তারা মন্ত্রীকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তারা পরিবেশ বিষয়ে বর্তমান সরকারের নানামূখী উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেও তাদের ধন্যবাদ ও প্রশংসা ব্যক্ত করেন।

জবাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বাংলাদেশের পরিবেশের যে ক্ষতি সাধিত হচ্ছে তার জন্য জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাসমূহের সহায়তা করার ওপর গুরুত্ব আরোপ করেন পরিবেশ মন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তা জোরদার করার জন্য মন্ত্রী উন্নয়ন সহযোগীদের উদাত্ত আহবান জানান। এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খাঁন উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফ.এ.ও-এর কান্ট্রি রিপ্রেজেন্টটিভ রবার্ট সিম্পসন (Mr. Robert Simpson), , ইউ.এন.ডি.পি’র আবাসিক প্রতিনিধি খুরশীদ আলম, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জং রানা (Dr. Bardan Jung Rana), আই,এল ও-এর অফিসার ইন চার্চ ¯েœহাল সোনেজি (Mr. Snehal Soneji), ইইনেস্কোর প্রতিনিধি বিটরিস কলদুন (Ms. Beatrice Kaldun),ইউ.এন.আই.ও-এর প্রতিনিধি জাকি উজ্জ জামান, আই. ও. এম-এর উপ-প্রধান শ্যারন ডিম্যান্সি (Ms Sharon Dimanche), , ইউ.এ.ও.পি.এস-এর কান্ট্রি ম্যানেজার স্টিফেন কোলার (Mr.Stefan Kohler), ইউএন কোঅরডিনেশন এনালিস্ট রুমানা খাঁন এবং সৌরভ সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com