বড়লেখায় ব্যবসায়ীর ওপর  হামলার প্রতিবাদে মানববন্ধন

March 28, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখার কাঠালতলী বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম মাখনের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল পাঁচটায় কাঁঠালতলী বাজার ব্যবসায়ি সমিতি মানববন্ধন করেছে। এতে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কাঁঠালতলী বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন সমাবশেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হিফজুর রহমান, সমাজসেবক ময়নুল হক, আশরাফ হোসেন, শিক্ষক ফারহানা বেগম, সাহেদ আহমদ, ব্যবসায়ী আব্দুল জব্বার, ফারুক আহমদ, শাহরিয়ার জামান খালেদ, সামুন আহমদ, ব্যাংকার সাজু আহমদ, ব্যবসায়ী জাকির হোসেন রাসেল, মুরাদ আহমদ, রাজু আহমদ, ব্যবসায়ী মাখনের ভাই আব্দুল মতিন, হেলাল আহমদ ও আব্দুল জব্বার, ছেলে রেদোয়ান আহমদ প্রমুখ। বক্তারা ব্যবসায়ী মাখনের ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, উপজেলার কাঠালতলী বাজারের মুদি ও স্টেশনারী ব্যবসায়ী আব্দুর রহিম মাখন (৬৫) প্রতিদিনের মতো গত রোববার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে এগারোটার দিকে শিমুলিয়া গ্রামের আতা মিয়ার বাড়ির পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা আকস্মিকভাবে পেছন থেকে তাঁর পিঠে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মাখনের ছোটভাই হেলাল আহমদ বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com