বড়লেখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মেরিট কেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা ২৭ মার্চ বুধবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মতিলাল দাস চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আসুক আহমদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, একাডেমির পরিচালক আব্দুছ ছামাদ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শিক্ষার্থী অভিভাবক ও ব্যবসায়ী আব্দুস সহিদ, খায়রুল আলম খায়ের প্রমূখ। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠান থেকে প্রাথমিক সমাপনি পরীক্ষায় টেলেন্টপুলে ও সাধারণ গ্রেডে সরকারি বৃত্তিপ্রাপ্ত ২৩ কৃতী শিক্ষার্থীকে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।



মন্তব্য করুন