বড়লেখায় চা বাগানে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্প ও আলোচনা সভা
April 28, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২৮ এপ্রিল রোববার নিউ সমনবাগ চা বাগান হাসপাতালে দিনব্যাপি ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্প, মাতৃস্বাস্থ্য বিষয়ক ও স্বেচ্ছায় রক্তদাতা তৈরীর লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন চা বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান।
চা বাগানের কোন মা যাতে ভবিষ্যতে রক্তের অভাবে মারা না যায়, সে লক্ষ্যে ব্লাডগ্রুপিংয়ের আয়োজন করা হয়। ব্লাডগ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন। উক্ত ক্যাম্পে নিউ সমনবাগ ও পাথারিয়া চা বাগানের ১২০ জন চা শ্রমিক যুবক-যুবতি নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন।



মন্তব্য করুন