বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে  বাল্যবিয়ে পন্ড  বরের পলায়ন

April 28, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২৮ এপ্রিল রোববার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে পন্ড হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পলায়ন করেছে বর ও বরযাত্রীরা। পরে বাল্যবিয়ে না দেয়ার ব্যাপারে কনের বাবা-মা মূচলেখা দিয়েছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তার অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের একরাম আলীর বালিকা মেয়ের সাথে সাইফুল ইসলাম নামের এক যুবকের সাথে রোববার বিয়ের দিন ধার্য ছিল। বরসহ বরযাত্রীরা যথারীতি কনের বাড়িতে উপস্থিতও হয়েছিল। ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির রেকর্ড অনুযায়ী ওই বালিকার জন্মের তারিখ ২০০৫ সালের ৭ জানুয়ারী। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা বেলা দুইটায় কনের বাড়িতে উপস্থিত হলে বরসহ বরযাত্রীরা পলায়ন করে।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি কনের বাড়িতে মহিলা বিষয়ক অফিসের স্টাফ পাঠিয়ে তা বন্ধ করেছেন। এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার জন্য কনের বাবা-মায়ের নিকট থেকে মূচলেখা আদায় করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com