বড়লেখায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে  আলোচনা সভা

April 28, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে ২৮ এপ্রিল রোববার বড়লেখা চৌকি আদালত (বিশেষ) কমিটির উদ্যোগে আদালত এজলাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারী খরচে হতদরিদ্রের আইনগত সহায়তা পাওয়ার বিষয়টির ব্যাপক প্রচারণার দাবী জানান।

বড়লেখা চৌকি আদালত (বিশেষ) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের সভাপতিত্বে ও আদালত কর্মচারী ক্বারিমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, অ্যাডভোকেট শৈলেশ চন্দ রায়, অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং অসচ্ছল বিচারপ্রার্থী মাহমুদা বেগম ও মীনা বেগম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com