সংবাদ প্রকাশের জের বড়লেখায় অসহায় মুক্তিযোদ্ধার বসতঘরের নির্মাণ কাজ শুরু

April 29, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অসহায় মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বসতঘর পুনঃনির্মাণে কোন ধরণের বাঁধা-বিপত্তি না করতে উপজেলা প্রশাসন প্রতিবেশি প্রভাবশালী এখলাছ আলীকে নির্দেশ দিয়েছেন। গত বুধবার একটি জাতীয় দৈনিকে ‘বড়লেখায় অসহায় মুক্তিযোদ্ধার বসতঘর নির্মাণে বাঁধা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে প্রশাসনের টনক নড়ে। প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বসতঘরের কাজ শুরু করেন।

জানা গেছে, উপজেলার চন্ডিনগর গ্রামে স্ত্রী জয়নব বেগমের পৈত্রিক সুত্রে পাওয়া প্রায় সাড়ে ৭ শতাংশ ভুমির ওপর দীর্ঘদিন থেকে টিনের ছাউনির বসতঘরে বসবাস করেন মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন (৭২)।  দুই বছর ধরে জারজীর্ণ ঘর পুনঃনির্মাণে বাঁধা দিচ্ছিল প্রতিবেশি প্রভাবশালী এখলাছ আলী। স্থানীয় জনপ্রতিনিধিদের বিচার সালিশ না মেনে এখলাছ আলী নিরীহ মুক্তিযোদ্ধাকে বিভিন্ন ভাবে হয়রানী করছিলেন।

গত বুধবার পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ ছাপা হলে মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। প্রশাসনের সহযোগিতায় সংবাদ প্রকাশের পরদিনই মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বসতঘর পুনঃনির্মাণের কাজ শুরু করেন। এসময় এখলাছ আলী ও তার স্ত্রী আয়শা বেগম কাজে বাঁধা দিলেও থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সটকে পড়ে।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। সোমবার সরেজমিনে তিনি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। মুক্তিযোদ্ধার বসতঘর নির্মাণে কোন ধরণের বাঁধা-বিঘœ না করার জন্য অভিযুক্ত এখলাছ আলীকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার উবায়েদুল্লাহ খান, সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com