বড়লেখায় ১০ জুয়াড়ি আটক
April 30, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ ২৯ এপ্রিল সোমবার রাতে উপজেলার সুজানগর ইউপির আজিমগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এরা হল-আতাউর রহমান, কবির আহমদ, বশর উদ্দিন, মুছলিম আলী, রিন্টু দাস, আলমাছ আলী, এজাজ আহমদ, আহাদ আহমদ, বশির উদ্দিন ও সুহেল আহমদ।
ওসি ইয়াছিনুল হক জুয়াড়ী আটকের সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করেছেন।



মন্তব্য করুন